বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২

মুভি রিভিউ- Enchanted (2007)


প্রতিটা রূপকথার শেষে একটা লাইন থাকে, "and they lived happily ever after" ।
কিন্তু বাস্তব জীবন কি রূপকথার মত সরল রেখায় চলে? দুষ্টের দমন, সত্যের জয়, এ ধরনের নীতিকথা কি বাস্তবে সবসময় প্রকাশ পায়?

যাপিত জীবন রূপকথার মত সরল নয়, সত্যিকারের জীবন পরতে পরতে জটিল থেকে জটিলতর। কি হবে যদি রূপকথা আর পার্থিব জীবন একাকার হয়ে যায় ?

ডাইনীর জাদুতে ডিজনী প্রিনসেস গিজেল (স্নো হোয়াইট) চলে আসে বাস্তব জগতে । তাকে আশ্রয় দেয় নিউইয়র্ক এর একজন উকিল রবার্ট । প্রিন্সেস কে খুঁজতে খুঁজতে বাস্তব জগতে আরো আসে প্রিন্স এডওয়ার্ড-গিজেল এর প্রিন্স চার্মিং, এবং গিজেল কে খুন করতে আসে ডাইনীর দোসর নাথানিয়েল।

কিন্তু গিজেল এর চোখ ধাঁধানো এবং ছেলে ভোলানো রঙিন রূপকথার জগতের ধারনাই পালটে দেয় কঠিন কিন্তু চরম সত্য আমাদের বাস্তব জগত ।

মুভির নামঃ Enchanted (2007)
http://www.imdb.com/title/tt0461770/
http://www.somewhereinblog.net/blog/farhinsohankabir/29550931#c7789244

1 টি মন্তব্য: